পূর্বধলায় আব্দুল হাই তালুকদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  ‘‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় মরহুম আলহাজ্ব আব্দুল হাই তালুকদার স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট সিজন ১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।,

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৮টি দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শাপলা একাদশ বনাম বেলী একাদশ দুটি দল মোকাবেলা করে।,

নির্ধারিত ৬০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে বেলী একাদশকে ১-০ গোলে পরাজিত করে শাপলা একাদশ চ্যাম্পিয়ন হয়।

ট্রাইবেকারে শাপল একাদশের একমাত্র গোলটি করেন নুরুল আমিন।, 

অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।,

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দীন আহমেদ নওয়াব, সাবেক  সহ-সভাপতি আব্দুর গফুর, জারিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম প্রমুখ।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি