শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় পৃথক অভিযানে দুই মাদকসেবী ও কারবারির দণ্ড

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকালে উপজেলা সদরের লালমিয়ার বাজার ও শ্যামগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেত্রকোনা জেলা কার্যালয়ের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়।

অভিযানে উপজেলা সদরের লালমিয়ার বাজার এলাকা থেকে গাঁজা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে মো. আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই দিনে শ্যামগঞ্জ এলাকায় পৃথক অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় আব্দুল্লাহ আল ফারাবী তমাল (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আলম উপজেলার খলিশাউড় ইউনিয়নের বর্নাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে। অপরদিকে আব্দুল্লাহ আল ফারাবী তমাল গোহালাকান্দা ইউনিয়নের ছিলিম গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান ঘটনাস্থলে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে জব্দ করা ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন