x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ধর্মীয় সভা থেকে বাড়ির ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন ওরফে লাল মিয়া (৫৫) নামের এক কৃষক খুন
হয়েছেন। নিহত লাল মিয়া উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদীঘা গ্রামের তালেব হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গত ২৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লাল মিয়া শালদীঘা গ্রামের মসজিদের মাঠে অনুষ্ঠিত ধর্মীয় সভা থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুর আহত করে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।

পূর্বধলা থানার অফিসার-ইন চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রস্তুত হচ্ছে...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন