x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত এক চিকিৎসক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
রাইসুল ইসলাম লিটন,টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে নতুন করে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার। আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি ঘাটাইল উপজেলায়। তিনি পরিবার নিয়ে টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। 
বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান,বুধবার জেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় জানান,আক্রান্ত ওই চিকিৎসক করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন। এখন পর্যন্ত তিনি আক্রান্ত কোন রোগী নমুনা সংগ্রহ করেননি। সরাসরি কোনও রোগী দেখেননি।
গত কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা,সেই সাথে শরীর দুর্বল ছিল। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার নমুনার ফলাফল পজিটিভ আসে। আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান। 




এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

হেল্পলাইন কল করুন হোয়াটসঅ্যাপ মেসেজ দিন ইমেইল করুন