শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

দুর্গাপুরে এক কিশোরীসহ করোনায় আক্রান্ত ৩

প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে নতুন করে এক কিশোরী (১৪) করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত ওই কিশোরী দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এক বাড়ির কাজের মেয়ে। সে ঢাকা থেকে ওই বাড়ীতে আসলে বাড়ীর মালিক তার নমুনা পরীক্ষা করতে দেয়। রোববার রাতে প্রাপ্ত রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে।

এ ব্যাপারে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম জানান, এ পর্যন্ত দুর্গাপুর উপজেলা থেকে ৯৪ জনের করোনা-১৯ এর নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮০টি নমুনার রেজাল্ট পাওয়া গেছে।  এ নিয়ে উপজেলায় মোট করোনা সনাক্ত হলো ৩ জন। পরবর্তিতে রাতেই ওই বাড়ী সহ আশপাশের বাড়ী গুলো লকডাউন করা হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন