শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

মদনে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন
এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ঃমোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (১৯) নামক এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশঁরী গ্রামে। 
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাশঁরী গ্রামের রিপন মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার দুপুরে নিজ বাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিতাহত হন। পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ রমিজুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মৃতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন