দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সুর্য্যদয়ের সাথে সাথে সরকারী-কর্মকর্তা কর্মচারী, দুর্গাপুর চৌকি আদালত, আইনজীবি সমিতি, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্গাপুর প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা ও সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র এএসপি দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমীন নেলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলা উদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ভাইস চেয়ারম্যান নাজমুল আকঞ্জি নীরা, পারভীন আক্তার, অফিসার ইনচার্জ (ভার:) মীর মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

আলোচনায় বক্তারা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সাংস্কৃতিক বিপ্লবের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান। 

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, সিপিবি‘র আয়োজনে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে আলোচনা সভা, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর আয়োজনে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা এবং স্থানীয় সকল ধর্মীয় উপাসনালয় গুলোতে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা ও বিকেলে প্রতিযোগিতামুলক খেলাধুলা শেষে সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, আলোকসজ্জা প্রদর্শন, `বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ উপজেলা শিল্পকলা একাডেমি‘র পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।' 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি