এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাবেয়া আক্তার ওরফে কোকিলা (২২) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোকিলা নেত্রকোনা সদর উপজেলার কোনাপাড়া গ্রামের নূর আল-আমিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকালে একটি সিএনজি ৫জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এ সময় সিএনজি যাত্রী কোকিলা তার স্বামী নূর আল-আমিনসহ অপর ৩ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাবেয়া আক্তার ওরফে কোকিলাকে উদ্ধার করে তাৎক্ষণিক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইন-চার্জ) মো. শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর দুর্ঘটনা কবলিত সিএনজিটি জব্দ করা হলেও সিএজি চালককে খুঁজে পাওয়া যায়নি।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।