এই মাত্র পাওয়া

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আর ঘাতক দালালদের অপ-তৎপরতা বন্ধের লক্ষ্যে নেত্রকোনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবু কেশব রঞ্জন সরকারকে আহŸায়ক ও নেত্রকোনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আলোচনা  সভায়  বাবু কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির ও সাংবাদিক হানিফ উল্লাহ আকাশের সঞ্চালনায় আলোচনা প্রধান অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খান, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, সাবেক যুবলীগ নেতা এস বি খান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর