এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দুর্গাপুরে শারদীয় দুর্গাপুঁজার মহাসপ্তমী পালিত

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে নেত্রকোনার দুর্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হচ্ছে মহাসপ্তমী। সারা দেশের মতো শনিবার রাতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় এ দুর্গোৎসব শুরু হয়।,

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে দেবী দুর্গার মর্ত্যে আগমনের খবর জানান দেওয়া হয়। পূজার মন্ত্রোচ্চারণ, আরতি আর মাইকের আওয়াজে মন্ডপগুলো ছিল মাতোয়ারা। মন্ডপে মন্ডপে পূজার মধ্য দিয়ে করা হয় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা।,


উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার প্রায় ৬১টি মন্ডপে পূজা উৎযাপন করা হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।,


উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুর্গাপুরের সকল পুজামন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকলের সহযোগিতায় আশা করছি শারদীয় পুজা ভালো ভাবে সম্পন্ন করতে পারবো।,



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।