এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 

এ উপলক্ষে পৌর শহরের শহীদ মিনারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জা নজরুল ইসলামমের সভাপতিত্বে ও সদস্য সচিব হিমেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক এম. রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আসাদ, পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গনি, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান প্রমুখ। ‘এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।, 


বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দেশ আজ স্বাধীন। স্বৈরশাষক হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই  সাথে আরো যারা এ দেশকে চুষে খেয়েছে, অর্থ পাচার করেছে, ‘ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের খুব তাড়াতাড়ি বিচারের আওতায় আনতে হবে।, 


ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহবান জানান।,’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।