এই মাত্র পাওয়া

আজ ,

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় ‘সবুজ সংহতি’ কমিটি গঠিত

পূর্বকন্ঠ ডেস্ক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  এ কোয়ালিশন গঠন করা হয়।

কলমাকান্দা প্রেসক্লাব কনফারেন্স হলে কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর উদ্যোগে আফরোজা বেগমকে আহবায়ক ও অমল চন্দ্র দেবকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।


এ উপলক্ষে সবুজ সংহতি বিষয়ক অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার  সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিক এর নেত্রকোণার  আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং ।



এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, মোঃ শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, কৃষক ফেরদৌস ওয়াহিদ, আব্দুল মোতালেব, সাংবাদিক এনামুল হক তালুকদার, সাবেক ইউপি সদস্য কুমকুম নকরেক ও সুরচী রংদি প্রমূখ।


সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা বর্তমান পরিবর্তিত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সীমাহীন লোভের কারণে আজ প্রকৃতির অন্যান্য সৃষ্টি (প্রাণী, বৃক্ষ, লতাপাতা), পাহাড়, বন, নদ-নদী জলাশয়-জলাধার সবই ভয়াবহ বিপন্নতার পথে। 



প্রকৃতির ওপর নির্ভরশীল সৃষ্টির সেরা ‘জীব’ বলে দাবিদারদের একটি শক্তিশালী অংশ (অর্থ, বিত্ত, ক্ষমতায় দাপটে কোনো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ) এ বিপন্নতা তৈরির জন্য দায়ী। অনুষ্ঠিত সভায় স্থানীয় কৃষক ও শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তি অংশগ্রহণ করেন ।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি