এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

গণ অভ্যুত্থানে নিহতদের বিচারের দাবিতে দুর্গাপুরে সিপিবি’র সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার, নিতহ-আহতদের তালিকা তৈরী, আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসন, চাঁদাবাজির হাতবদল প্রক্রিয়া বন্ধকরণ, বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ফিরিয়ে আনা, শিক্ষার্থী ও সংখ্যালঘুদের উপর হয়রানী বন্ধের দাবীতে সারাদেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।, 

ঘন্টাব্যাপি সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ‘আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ।, 



বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। ‘এইদেশে শিক্ষার্থীর মৃত্যু হউক আমরা চাইনা।, শিক্ষকদের রক্ত ঝড়–ক আমরা চাইনা। আন্দোলনে নিতহ-ও আহতদের তালিকা তৈরী, আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যেগ নিতে হবে। দেশে আগের মতোই চাঁদাবাজি চলছে। বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ‘এসকল বিষয় সমাধানে অন্তবর্তি সরকারের কাছে জোর দাবী জানানো হয়।,’ 



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।