এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় ৬ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৬ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) সহযোগিতায় অনুষ্ঠিত মেলায়  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর কবীর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এ আওয়াল, পূর্বধলা উপজেলা কৃষি অফিসের সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ আফরোজ মনি।



অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম’র সঞ্চালনায়  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকুর আহম্মদ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমুখ।

রোববার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭ সেপ্টম্বর পর্যন্ত । মেলায় ২৪টি ষ্টল স্থান পেয়েছে।স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির ফল-ফলাদি, গাছের চারা ও কৃষি প্রযুক্তি উপকরণ প্রদর্শন করা হয়।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।