আলোচিত সেফুদার বড় ভাই সামুদার লাশ উদ্ধার
শাখাওয়াত হোসেন শামীম,হাজীগঞ্জ (চাঁদপুর) : আলোচিত ইউটিউবার সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার (৯০) ওরফে সামুদা পানিতে ডুবে মারাগেছেন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় এলাকার লোকজন তার মরদেহ উদ্ধার করে।,নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদা মজুমদার পেশায় শিক্ষক ছিলেন। সর্বশেষ তিনি উপজেলার রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন।, তার স্ত্রী, ‘সন্তানসহ পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।,
তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন।, পাশেই তার শ্বশুরবাড়ি। ওই বাড়িতে এবং নিজ বাড়ির স্বজনদের ঘরে খাওয়াদাওয়া করতেন। মঙ্গলবার দিবাগত রাতে সম্ভবত তিনি অজু করতে বাড়ির পুকুরের ঘাটলায় যান। সম্ভবত সে সময় তিনি পানিতে পড়ে যান।, আজ সকাল ১০টার দিকে বাড়ির নারীরা তার মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।,
শামসুল হুদা মজুমদাররা সাত ভাই ও তিন বোন। তাদের এক ভাই অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা।, শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। ‘ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।,
এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘শামছুল হুদা মজুমদারের মৃত্যুর বিষয়টি তাদের জানা নেই।,

