এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...

নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে বাড়ির টয়লেটে- নিহত ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির টয়লেটে; বিধিবাম নিহত হয় খোকন মিয়া নামের এক ব্যক্তি।

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গজহলপুর নামক স্থানে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।, নিহত খোকন মিয়া গজহলপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।,

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-১৪-৫০৫৭) রাস্তার পাশে গজহলপুর গ্রামের আবু সাঈদ মিয়ার বাড়ির ভিতরের টয়লেটে ঢুকে পড়ে। এ সময় খোকন মিয়া টয়লেট করছিল। এতে সে গুরুতর আহত হয়।  বাড়ির লোকজন আহত অবস্থায় খোকন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।, চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুরে তাঁর মৃত্যু হয়।, 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) তোফায়েল আহমেদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভিতর টয়লেটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি