এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় পানিবন্দী মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শফিকুল আলম শাহীন:  ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী নেত্রকোনার পূর্বধলায় ৫০টি পরিবারের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের আশ্রয়ণ প্রক্ল্প ও এর আশপাশের  পানিবন্দি ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্ন্যমে নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর মেজর জিসানুল হায়দার ।



তিনি জানান, গত কয়েকদিন ধরে অব্যাহত বর্ষণে আশ্রয়ণ প্রকল্পের নয়টি পরিবারসহ আশে পাশের এলাকা প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পূর্বধলা আর্মি ক্যাম্প হতে টহল ঘটনাস্থল পরিদর্শন করে। 

পরে শনিবার বিকেলে নেত্রকোনা সদর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল নূর-ই আহমেদ আল-শাফী, এসইউপি, পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পানি বন্দী ৫০টি পরিবারের প্রত্যেককের মাঝে ৫ কেজি করে চাউল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৩ প্যাকেট বিস্কুট, ১ কেজি গুড়, ৫ টি মোমবাতি, ১ টি ম্যাচ ও ৫ লিটার করে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।



মেজর জিসানুল হায়দার আরও জানান, চলমান দূর্যোগ পরিস্থিতিতে সকল সেনা ক্যাম্প হতে দায়িত্বপূর্ন এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন এর সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে । যে কোনো প্রয়োজনে জরুরী সহায়তা প্রদান করা হবে।

এ দিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় নেত্রকোনার জারিয়া-ঝানজাইল পয়েন্টে ২৫০ মিলিমিটার ও দুর্গাপুর পয়েন্ট ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।