এই মাত্র পাওয়া

এ কে এম আব্দুল্লাহ্,নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরের অজহর রোডে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা না পেয়ে মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহবায়ক  জুনু খান মিল্কী (৩৫) ও সমীরন তালুকদার  (৩০) নামের দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনী।

নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা বড় বাজারের ব্যবসায়ী মেসার্স দিলীপ সরকার রাজশাহী থেকে ট্রাক যোগে গুড় পরিবহন করে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলা শহরের অজহর রোডে পৌঁছলে নিউটাউন এলাকা নিবাসী সামসুদ্দিন খান মিল্কীর পুত্র নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক জুনু খান মিল্কী  ও বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের পুত্র সমীরন তালুকদার ট্রাকের ড্রাইভার ও হেলপারের নিকট চাঁদা দাবী করে।  চালক চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুটপাট শুরু করে।

খবর পেয়ে দিলীপ সরকার বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে দুই চাঁদাবাজকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট করা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, ২ বস্তা রসুন, ৩ বস্তা পেয়াঁজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত ২ টি মোটর সাইকেল উদ্ধার  করে।, 

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ  আটককৃতদের নেত্রকোনা মডেল থানা পুলিশে  হস্তান্তর করা হয়।, এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।,

নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়াদ উর্ত্তীণ হওয়ায় ইতিমধ্যে পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।,  

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর