এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...

ধানের শীষের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ব্যারিস্টার মওদুদ আহমেদ খান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ধানের শীষের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমুল পর্যায়ের নেতা কর্মীদের দলীয় কোন্দল ও গ্রুপিং পরিহার করে সবাইকে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

নেত্রকোণার পূর্বধলায় পূর্বধলা প্রেসক্লাবে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান এসব কথা বলেন।,

এ সময় তিনি আরও বলেন, আমি পূর্বধলা উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের সেবায় একজন সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করতে চাই।, এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।,

পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার আলী শাহীন। পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি আলী আহমদ খান আইয়োব, উপজেলা ছাত্র দলের সাবেক নেতা মো: আনোয়ার হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি নূর আহম্মদ খান রতন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কে এম শাখাওয়াত হোসেন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক, ‘শরীফুল আলম সবুজ ও স্থানীয় সম্পাদক সেলিম আহমেদ।,

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য দীপক রঞ্জন সরকার, জাকির আহমদ খান কামাল, মো. এমদাদুল ইসলাম, নূর উদ্দিন মন্ডল দুলাল, মুশতাক আহমদ খান, আব্দুল্লাহ সাকিব, মো. হাবিবুর রহমান, জিয়াউর রহমান, শহীদুল্লাহ, সাংবাদিক শফিকুল ইসলাম খান, মো. ওয়াসিম সরকার, মিঠু সরকার, আব্দুল্লাহ আল মামুন, নাহিদুর রহমান, জুবায়েদ হোসেন বাচ্ছু প্রমুখ।,  

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি