এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

চুয়াডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রুবাইত-বিন-আজাদ সুস্থির,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৪০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।,



পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন।, রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করা হয়।, পরে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।, আজ শুক্রবার সকালে বাঁশ বাগানের মধ্যে আলমগীরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।, পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।,

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া পূর্বকন্ঠকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে, ধারণা করা হচ্ছে, ‘তাকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।,’



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।