ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা জব্দ
এস এম এ হালিম দুলাল, জামালপুর : চোরাই পথে আসা ১২ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে ইসলামপুর থানার পুলিশ । শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝগড়ারচর ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজ উপর থেকে ঐ জিরা জব্দ করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন অবৈধ পথে আসা ১২ বস্তা জিরাসহ একটি অটো রিকশা জব্দ ও অটো চালককে আটক করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

