এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় তিন নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় মদসহ তামান্না লিজা (২৩), কনক আক্তার (২৯), লাইলা আক্তার (২৩) নামের তিন নারী ও রেজাউল করিম (২৭) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলা সদরের ছোট ইলাশপুর এলাকার লাল মিয়ার বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।



আটককৃত তামান্না লিজা ও রেজাউল করিমের বাড়ি উপজেলার নারায়নডহর গ্রামে, কনক আক্তারের বাড়ি বারহাট্টা উপজেলার পশ্চিম ছালিপুর গ্রামে ও লাইলা আক্তারের বাড়ি গাজীপুরের মাওনা এলাকায়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোট ইলাশপুর এলাকার লাল মিয়ার বাজার নামক  স্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ২৬ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করে।



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।