এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৩

এস এম আব্দুল হালিম দুলাল, জামালপুর :  জামালপুরের ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন । শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের টিউবেলপাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেলান্দহের কাপাশাহাটি এলাকার জয়দর হোসেনের ছেলে অটোরিকশা চালক রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।



স্থানীয়রা  জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে জামালপুর শহর গামী একটি অটোরিক্শাকে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশার চালক নিহত হয়। এসময় গুরুতর  আহত চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।, 



জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক পূর্বকন্ঠকে বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ৷ অপর দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ নিয়ে আসার জন্য কাজ চলছে। তিনি আরো বলেন ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি।, 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।