এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

গৌরীপুরে তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার(৩ অক্টোবর) স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের রাস্তায় তালবীজ রোপন করে মাসব্যাপী তালবীজ রোপণ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ। এসময় তিনি কয়েকটি ফলদ গাছও রোপন করেন।,

মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে আজকে ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী তালবীজ রোপণ করা হচ্ছে।, বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়।, আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে।, সরকারের টাকা সাশ্রয় হবে।, পরিবেশ, প্রতিবেশ ও আমাদের প্রাণহানি থেকে রক্ষা পাবো।,



কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রমজানূর আহমেদ নাজিম, রাজিবুল হাসান, সাইফ আহাম্মেদ (অর্থ সম্পাদক), ইমন মিয়া, সজিবুল  হাসান শান্ত, সানি মিয়া, রাজিবুল হাসান, সারোয়ার ইসলাম, মুকিব মিয়া, গৌরীপুর সরকারি কলেজ রোভার স্কাউটস সদস্য বাপ্পী আহমেদ, হুমায়ুন মিয়া, সাকিল আহমেদ, রাকিব মিয়া, নাইম মিয়া, আহাদ মিয়া, এলাকাবাসী মামুন মিয়া, তুহিন রানা, ‘মান্না মিয়া প্রমুখ।,




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।