এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কারাগার থেকে পালিয়ে যাওয়া এখনো পাঁচশ বন্দী পলাতক - কারা মহাপরিদর্শক

এসএমএস হালিম দুলাল ,জামালপুর : গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের অনেকেই তাদের ভূল বুঝতে পেরে ফিরে এসেছে, একটি বড় অংশকে গ্রেফতার করা হয়েছে।, এখনো পাঁচশোর মত বন্দী পলাতক রয়েছে।, 

কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো উদ্ধার হয়নি সেসব অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।, কারাগারে অন্যান্য সময়ের তুলনায় এই মুহুর্তে বন্দীদের সংখ্যা কম, তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কারাগারের ধারণক্ষমতা বাড়বে।,



বুধবার বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এসব কথা বলেন, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের মনোবল বাড়াতেই তাঁর এই সফর। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি আরও বলেন, আমাদের কোন ঠিকাদার যদি কাজ করতে অপারগ হয়, নিয়ম মেনে ব্যবস্থা নেয়া হবে বা তাদের চুক্তি বাতিল করা হবে।,’ প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ করা হবে। বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, ‘অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে।,  



কারা মহাপরিদর্শক জামালপুর জেলা কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সু-সজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।, পরে তিনি কারাগার পরিদর্শন করেন।, 

এ সময় ময়মনসিংহ কারাগারের উপ মহাপরিদর্শক মোছা: জাহানারা বেগম, সহকারি কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।