এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
সংবাদ আপডেট হচ্ছে...

পূর্বধলায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা পৌনে বারটার দিকে জারিয়া-ময়মনসিংহ  রেলপথের পূর্ববুধি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বেলা ১২টা ৫০ মিনিটের দিকে জারিয়া থেকে ঢাকাগামী ৪৯নং বলাকা কমিউটার আপ ট্রেনের নিচে কাটা পড়ে ঐ ব্যক্তি মারা গেছেন। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় জানাযায়নি। 

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারি আব্দুল মোমেন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূর্বকন্ঠকে জানান, ট্রেনটি যখন রেলপথের পূর্ববুধি এলাকার ১২নং ব্রীজের কাছাকাছি আসে তখন ৪০/৪৫ বছর বয়সের ঐ ব্যক্তিটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ (ওসি) উপ-পরিদর্শক অমিত হাসান পূর্বকন্ঠকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






 

এই পোস্টটি শেয়ার করুন
1 জন মতামত দিয়েছেন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
  • shahin.bd
    shahin.bd রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

    খুবই মর্মান্তিক ঘটনা।

আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।