এই মাত্র পাওয়া

এস এম এ হালিম দুলাল, জামালপুর :  জামালপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯অক্টোবর) রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।,

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।,ত এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।,



দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ থানায় আনা হয়েছে। ‘অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।, 



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর