শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলা হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

শফিকুল আলম শাহীন :  নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। 

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এ ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়।



উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী শাওন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন,পবিত্র চন্দ্র দাস, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, সেনিটরী ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার প্রমুখ। 

উল্লেখ্য, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন দীর্ঘদিন যাবত নষ্ট ছিল । ২০১২ সালে এক্সরে মেশিনটি নষ্ট হওয়ার পর হাসপাতালে নতুন করে আর কোনো এক্সরে মেশিন ছিল না। যে কারণে উপজেলার সাধারণ মানুষ এ সেবা থেকে বঞ্চিত ছিল।



এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন