এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায়  যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার'র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, বিএনপি নেতা আব্দুল মান্নান,জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ মিয়া,  উপজেলা আনসার প্রশিক্ষক মোর্শেদ আলম, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, উপজেলা ইসলামী শিবির সভাপতি ওমর ফারুক, মজলিশে সূরার সদস্য মাসুদুর রহমান প্রমুখ। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি