বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে পূর্বধলায় তারুণ্যের উৎসব উদ্বোধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় তারুণ্যের উৎসবের উদ্বোধন হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির।,
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার জাহিদ আলম, পূর্বধলা থানার পুলিশ পরিদর্ক (তদন্ত) মিন্টু দে, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল আজিজ তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার শেখ মো. আজিজ, উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ফকির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ মিয়া, উপজেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম, দেওটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান কবির পাপ্পু, যুব ফোরামের সভাপতি মো. উজ্জ্বল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হুমায়ুন তাজওয়ার পল্লব প্রমুখ।,
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।,
উল্লেখ্য তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আজ ৩০ ডিসেম্বর থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত ৫১ দিনব্যাপী উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুণিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।,’

