পূর্বধলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

শফিকুল আলম শাহীন :  জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবীর ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক,  উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এমএমএ আউয়াল তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত নিজস্ব ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ আমন্ত্রিত অতিথিরা।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি