মোহনগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও গুনীজন সম্মাননা

এস এম সারোয়ার খোকন : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুনীজন পদক সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে অডিটোরিয়াম কাম মাল্টিপার পাস হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে  বক্তব্য রাখেন, অধ্যাপক আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবুল হোসেন ও বিশিষ্ট কবি রইস মনরম, সংবর্ধিত অধ্যাপক নরোত্তম রায়,  সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি আকন্দ,মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, শিক্ষক শফিকুল ইসলাম বুলবুল, শাজাহান আলম খান বিপ্লব প্রমূখ।, 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি