এই মাত্র পাওয়া

কলমাকান্দায় ৫ দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে রোববার সকাল থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত ।

কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম দিন বিভিন্ন মাদ্রাসা থেকে ৩৮ জন প্রতিযোগী অংশ নেন। আর এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ‘ব্যারিস্টার’ কায়সার কামাল।,

প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন মাওলানা উসমান গণি ও মুফতী শফিকুল ইসলাম। বিচারকের দায়িত্বে আছেন হাফেজ আহসান উল্লাহ, হাফেজ মতিউর রহমান, হাফেজ এনায়েতুল্লাহ। পরিচালনায় রয়েছেন মুফতি মাসউদুর রহমান, মুফতি মামুনুর রশিদ।,

আয়োজকরা জানান-এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটবে ও ধর্মীয় মুল্যবোধ তৈরি হবে।,’


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি