এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ও সন্ধ্যায় উপজেলা বিএনপি এবং উপজেলা শ্রমিক দল পৃথক পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বিকেলে উপজেলা সদরের রেল স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদরের রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।

অপরদিকে উপজেলা সদরের কোর্ট বিল্ডিং সংলগ্ন দলীয় কার্যালয়ে সন্ধ্যায় পূর্বধলা উপজেলা শ্রমিক দল অনুরুপ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, ফকির সাঈদ আল মামুন শহীদ, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, সালাউদ্দিন নওয়াবসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রতি তাঁর অবদান ও দেশের প্রতি ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।