এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী পূর্বধলা উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ সংস্কার, যানজট নিরসন, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি, রাজধলা বিলের সীমানা নির্ধারণ এবং পর্যটকদের সুবিধার্থে বিকল্প রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের সাংবাদিক হেনস্তার ঘটনাও আলোচনায় আসে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং অটিজম স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। যুব ও শিশু ফোরামের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসক উপজেলার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে আরও গতি আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।