এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় ইউপি চেয়ারম্যানের খামার থেকে একরাতে ৬ গরু চুরি

পূূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের খামার থেকে একরাতে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

রোববার (১৫ ফেব্রæয়ারি) রাতে উপজেলার গোজালীকান্দা এলাকায় দিপ্ত এগ্রো ফিসারীর খামারে এ চুরি ঘটনা ঘটে।

গরুর মালিক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল (নান্টু) জানান, দিপ্ত এগ্রো ফিসারীর খামারে প্রতিদিনের মতো গরুগুলো বেঁধে রাখা ছিল। সোমবার ভোর ৪টার দিকে পাহারাদার খামারের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে ভেতরে গিয়ে দেখেন চারটি বকনা গাভী ও দুটি ষাঁড় গরু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

একজন জনপ্রতিনিধির খামার থেকে একসঙ্গে ছয়টি গরু চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও এলাকায় গরি চুরির ঘটনা ঘটেছে। তাদের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র বেশ সক্রিয়। ঘটনার দ্রæত তদন্ত সাপেক্ষে  জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।