পূর্বধলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. শাহিনুর আলম মৃধা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মুজিবুর রহমান, সাবেক সভাপতি রুহুল আমিন ফকির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, এম এ মান্নান, আহাম্মদ আলী সরকার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবি এম নোমান শাহরিয়ার প্রমুখ।
বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, টেকসই পল্লী গঠন এবং সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিআরডিবির সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন