এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোনা ঃ নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশে অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প " আজ বুধবার সকাল ১১টায় রাজুর বাজারস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে  এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। 

ময়মনসিংহ  বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে, নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল।

অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের  উপ পরিচালক  রুবেল মাহমুদ, নেত্রকোনা  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, বিআরটিএ'র সহকারী  পরিচালক ইন্জিনিয়ার মোবারক হোসেন। মূল প্রবন্ধ  উপস্থাপন করেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। 

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।