এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নিরাপদ সড়ক ও সারাদেশের সকল গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ,উপজেলা ছাত্র ইউনিয়ন, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যৌথ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য সারাদেশের গণ-পরিবহনে সংসদে আইন করে হাফ পাস করতে হবে।

সময় বক্তব্য রাখেন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয় ও সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।