এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

হাওরে বজ্রপাতে ধান কাটার ২ শ্রমিক নিহত

সুনামগঞ্জ: দিরাই উপজেলার দাভাঙ্গা হাওরে বজ্রপাতে রবীন্দ্র দাস (৬০) ও টিপু দাস (২৩) নামে দুই জন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা ধীতপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই পজলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে দিনভর ধান কাটায় ব্যস্ত ছিলেন ৮ থেকে ১০ জন ধান কাটার শ্রমিক। ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পান তারা। এসময় সবাই হাওর থেকে নিরাপদ স্থানের দিকে দৌড়াচ্ছিলেন। কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার পথে দু’জন ধান কাটার শ্রমিক বজ্রপাতের কবলে পরে আহত হন।,

পরে আহত রবীন্দ্র দাস ও টিপু দাসকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ‘সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।,

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ‘তিনি বলেন, ‘বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।’

from Sarabangla | https://ift.tt/bu3sWle via IFTTT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।