শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় মানুষের কাটা পা উদ্ধার

প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের পাশ থেকে মানুষের একটি কাটা পা (হাঁটু থেকে নিচ পর্যন্ত) উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জালশুকা রেল স্টেশনের পাশ থেকে এ পা-টি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বুধবার বিকালে জালশুকা রেল স্টেশনের আনুমানিক ৩০গজ পশ্চিমে ঝোঁপ-ঝাড়ের পাশে মানুষের একটি কাটা পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।,


পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, কাটা পা-টি উদ্ধার করা হয়েছে। তবে এটি পুরুষ না নারীর এ মহুর্তে বলা যাচ্ছে না।’ 


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের পা। উদ্ধার করা পায়ে হালকা পচন ধরে ছিল ও হাসপাতালের গজ ব্যান্ডেজ লাগানো ছিল। ময়না তদন্তের জন্য পা-টি বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।,

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন