এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ (আউশ), রাসায়নিক সার ও পাট বীজ বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৮শ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ খরিফ-১ মৌসুমে আউস ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।,

  

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানান, উপজেলায় ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্য ১ বিঘা করে জমির জন্য জনপ্রতি ৫ কেজি ধান বীজ (আউশ), ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ৩শ’ কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।, 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।