এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায়  প্রতিপক্ষের ছুরিকাঘাতে  দুলাল মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন।  আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে এ খুনের ঘটনা ঘটে।  নিহত দুলাল উপজেলার উত্তর পূর্বধলা এলাকার মৃত মনু শেখের ছেলে।  

স্থানীয়রা জানায়, উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া গ্রামের আমজাদ আলীর ছেলে সোহেলের পরিবারের সাথে প্রতিবেশী অটোরিকশা চালক দুলাল মিয়ার দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।  বৃহস্পতিবার দুপুরে দুলাল মিয়া অটোরিকশা চালিয়ে স্থানীয় মঙ্গলবাড়িয়া বাজারে আসলে প্রতিপক্ষের লোকজন দুলাল মিয়াকে পিটিয়ে ও ছুরি দিয়ে উপর্যুপরি বুকে এবং পিঠে আঘাত করে গুরুতর আহত করে।  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।,  


পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেলের ছেলে সোলেমানকে (১৮) আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।,'  

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।