এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় অটোরিকশা চালক দুলাল মিয়া খুনের মূল হোতা গ্রেপ্তার

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায়  প্রতিপক্ষের ছুরিকাঘাতে  দুলাল মিয়া (৪৫) নামের  অটোরিকশা চালক  খুনের চার ঘন্টার মধ্যে ঘটনার ‘মূল হোতা’  সোহানকে (২৪)  গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহান উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকার সোহেলের ছেলে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে মঙ্গলবাড়িয়া এলাকার আমজাদ আলীর ছেলে সোহেল ও সোহেলের ছেলে সোহান এবং সোলেমান প্রতিপক্ষের  একই এলাকার মৃত মনু শেখের ছেলে  অটোরিকশা চালক দুলাল মিয়াকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করে।,


পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপরই খুনের সাথে জড়িত সন্দেহে সোহেলের  ছেলে সোলেমানকে (১৮) আটকের পর ঘটনার চার ঘন্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় খুনের ‘মূল হোতা’  সোহানকে (২৪) উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।,


আরও পড়ুন...  পূর্বধলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন


ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাধে সোহান অটোরিকশা চালক দুলাল মিয়াকে খুনের দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।,' 

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।