এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

অবৈধভাবে খেয়াঘাট ইজারা দেওয়ায় ইউএনওকে শোকজ

পূর্বকন্ঠ ডেস্ক:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের জগতলা (কৈজুরি-সোনাতনী) খেয়াঘাট অবৈধভাবে ইজারা দেওয়ার অভিযোগে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিনসহ দুই জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। 
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সোহেল রানা এ আদেশ দেন। একই সঙ্গে তিনি অভিযোগের আপত্তি শুনানিকাল পর্যন্ত ওই খেয়াঘাটের ইজারা কার্যক্রম  স্থগিতের আদেশ দিয়েছেন। 


শোকজ পাওয়া  অপর ব্যক্তি হলেন- ভাটপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে দ্বিতীয় দরদাতা সাইফুল ইসলাম মাঝি। আদালত আগামী ২ কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। 


সিনিয়র সহকারী জজ আদালতের সেরস্তাদার মো. আমিরুল মোমেন জানান, অবৈধভাবে খেয়াঘাট ইজারা দেওয়ার অভিযোগে গতকাল দুপুরে এই শোকজের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গুপিয়াখালি গ্রামের মাজাহার আলী মোল্লার ছেলে আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে মামলা করেন। মামলা নম্বর ১২৩/২০২৩। 


বিস্তারিত.... from Rising BD via IFTTT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।