এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কমিউনিস্ট পার্টির উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্নীতি হটাও, দেশ বাঁচাও” এই দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। 


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুর্নীতি বিরোধী মানববন্ধনে উপজেলা সিপিবি‘র যুগ্ন সম্পাদক মোরশেদ আলম'র সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি‘র সাদারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম,' উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ।,’  


বক্তারা বলেন, দেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে।  সাবেক সরকারি কর্মকর্তা বেনজীর, আজিজ ও ছাগল কান্ডের মতিউরদের অঢেল অবৈধ সম্পদই তাঁর প্রমাণ মিলে। দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে দেশে আজ ভয়াবহ নৈরাজ্যে পরিনত হয়েছে। প্রতি বছর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। ’লুটের টাকার বেশিরভাগই বিদেশে পাচার হচ্ছে।, 


দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে দেশ আরও ভয়াবহ সংকটে পড়বে। ওই সংকট থেকে উত্তরনের জন্য দেশের স্বার্থে সকলকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়। ;

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।