এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দুর্গাপুরে নিখোঁজ সেই মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

তোবারক হোসেন খোকন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রী রেখা আক্তার (১৭) এর মরদেহ দুই দিন পর পাওয়া গেছে। 


আজ শনিবার সকালে মরদেহটি পাওয়া গেছে বলে নিশ্চিত করেন বিরিশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু। 



এর আগে বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয় রেখা।



নিহত রেখা আক্তার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া এলাকার মহরম মিয়ার মেয়ে। সে কেরনখলা মহিলা মাদরাসার ছাত্রী ছিল।



স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে মাদরাসা ছাত্রীসহ ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ডিঙি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল।; 



নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করে সামনে কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায়। কিন্তু তাদের মধ্যে মাদরাসা ছাত্রী রেখা নিখোঁজ হয়। এরপরই ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। 'কিন্তু দুইদিনের অভিযানেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রী রেখার। ;



আজ শনিবার ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দার শ্যামপুর এলাকার একটি বিলে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।



দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু পূর্বকন্ঠকে  বলেন, আজ সকালে শ্যামনগর এলাকার একটি বিলের পাশে রেখার লাশের খোঁজ মেলে। এটিই রেখার লাশ বলে নিশ্চিত হওয়া গেছে। 'সেখানে থেকে তার লাশ আনা হচ্ছে।;


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।