x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
সর্বশেষ:
লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

গৌরীপুরে ১৩৫ বোতল বিদেশী মদসহ আটক ১

ময়মনসিংহের গৌরীপুরে ১৩৫ বোতল বিদেশী মদসহ আবুল বাশার নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ১৩৫ বোতল বিদেশী মদসহ আবুল বাশার নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা এলাকার নোয়াব আলী মার্কেটের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল বাশার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ময়মনসিংহ র‌্যাব-১৪  এর মেজর শিশির তালুকদারের নেতৃত্বে র‌্যাবের একটি দল  মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা সমাজকল্যাণ  সমিতির  সামনের সড়ক থেকে একটি অটোরিকশা আটক করে। 


পরে আটককৃত অটোরিকশাটি তল্লাশী করে পিছনের সিট ও সামনের সিটের নিচে বিশেষভাবে রাখা ১৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় অটোরিকশার চালক আবুল বাশারকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেন অভিযানের নেতৃত্বদানকারী মেজর শিশির।



 

ছবি প্রিভিউ
টেক্সট রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন