এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীদেরকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগের মামলায় নেত্রকোনার পূর্বধলায় শহিদুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের খারছাইল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ঐ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ শহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালীন গত ১ আগস্ট ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াললিখনের সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন ছাত্রদেরকে মারধর করে।



ঘটনায় গত ২১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাকিব আহমেদ সেতু বাদী হয়ে যুবলীগ নেতা আকাইদুল ইসলাম রুমানকে প্রধান আসামী করে ১৫জনের নামসহ ও অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।




এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।