এই মাত্র পাওয়া

নেত্রকোনার পূর্বধলায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিয়ারসহ রফিক মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রফিক মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গড়পাড়া নিজামাবাদ গ্রামের সেলিম মিয়ার ছেলে। 



পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাশপুর চৌরাস্তা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১৫ বোতল ভারতীয় বিয়ার (ক্যান)সহ  রফিক মিয়াকে আটক করে।



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর